Tuesday, October 6, 2020

বৃষ্টি থেমে গেলে--Brishti Theme Gele by Anupam Roy

 

বৃষ্টি থেমে গেলে Lyrics  অনুপম রায় :

বৃষ্টি থেমে গেলে Song Is Sung by Anupam Roy. Starring: Ananya Sengupta And Lalit Choudhary. Music Composed by And Bristi Theme Gele Lyrics Written by Anupam Roy.

Song : বৃষ্টি থেমে গেলে
Vocal, Music & Lyrics : Anupam Roy
Arranged and Programmed by : Kuntal De
Recorded by : Shubhranil Basu & Debojit Sengupta
Mixed and Mastered by : Shomi Chatterjee
Creative Producer : Storiboat
Label : SVF Music

Brishti Theme Gele  :

Kalo meghe dhekeche akash
Elo shraboner mas
Elomelo hawa boye jaay
Sondhey naame sara shorire
Jeno smriti ra ashe ghire
Karo kotha mone pore jaay
Aay brishti jhepe ei notun step e
Rastay dariye chata hariye
Sob kichu dhuye Aalgoche chuye
Jao tumi abar amay vasiye
Tumi esecho jokhon Kichukkhon theke jao
Ami jomiye rekhechi joto rong dekhe jao.
Ei kobita pagol mone mon rekhe jao
Jodi chole jete chao tumi jeo
Brishti Theme Gele

বৃষ্টি থেমে গেলে - অনুপম রায় :

কালো মেঘে ঢেকেছে আকাশ,
এলো শ্রাবণের মাস,
এলোমেলো হাওয়া বয়ে যায়।
সন্ধ্যে নামে সারা শরীরে,
যেন স্মৃতিরা আসে ঘিরে,
কারো কথা মনে পড়ে যায়।

আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন স্টেপে
রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে,
যাও তুমি আবার, আমায় ভাসিয়ে।

তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
আমি জমিয়ে রেখেছি যত রং দেখে যাও,
এই কবিতা পাগল মনে মন রেখে যাও
যদি চলে যেতে চাও চলে যেও,
বৃষ্টি থেমে গেলে হো.. বৃষ্টি থেমে গেলে
হে.. বৃষ্টি থেমে গেলে।

মাটি, ভেজা ভেজা সুরে তাই,
দুঃখি মানুষের পাড়ায়,
ভালোবাসা বয়ে নিয়ে যায়।
সবুজ আরও ঘন হতে চায়,
কারো চোখের পাতায়,
আনমনা করে চলে যায়।

আয় বৃষ্টি ঝেঁপে, এই নতুন স্টেপে
রাস্তায় দাঁড়িয়ে, ছাতা হারিয়ে
সবকিছু ধুয়ে, আলগোছে ছুঁয়ে,
যাও তুমি আবার, আমায় ভাসিয়ে।

তুমি এসেছো যখন কিছুক্ষণ থেকে যাও
আমি জমিয়ে রেখেছি যত রঙ দেখে যাও,
এই কবিতা পাগল মনে মন রেখে যাও
যদি চলে যেতে চাও চলে যেও,
বৃষ্টি থেমে গেলে হে..

রাজপ্রাসাদের বন্দী--Rajprasader Bondi by Anupam Roy | Bakyobageesh

 রাজপ্রাসাদের বন্দী  Lyrics  অনুপম রায় :

Rajprasader Bondi Song Is Sung by by Anupam Roy from Bakyobageesh Bengali Album. Song Mixed and Mastered by Shomi Chatterjee. Rajprasader Bondee Lyrics In Bengali Written by Anupam Roy.

Song : রাজপ্রাসাদের বন্দী 
Album : Bakyobageesh (2014)
Vocal & Lyrics : Anupam Roy
Drums : Sandipan Parial
Keyboards and Backing Vocals : Nabarun Bose
Bass : Roheet Mukherjee
Guitar : Subhodip Banerjee

Rajprasader Bondi  :


Rajprasader Bondi Gulo Aay Na
Ami gorad vangar shobdo shunechi
Halka Meghe vasche chander aalo
Ei aaloy bosei bochor gunechi
Oi ossharohir mukhta dekha jaay na
Shudhu ghorar paayer shobdo shune jai
Tora abar keno vabte bosli bhai re
Ami aajke ratei paliye jete chai

রাজপ্রাসাদের বন্দী  - অনুপম রায় :

রাজপ্রাসাদের বন্দীগুলো আয় না
আমি গরাদ ভাঙার শব্দ শুনেছি,
হাল্কা মেঘে ভাসছে চাঁদের আলো
এই আলোয় বসেই বছর গুনেছি।
ওই অশ্বারোহীর মুখটা দেখা যায় না
শুধু ঘোড়ার পায়ের শব্দ শুনে যাই,
তোরা আবার কেন ভাবতে বসলি ভাই রে
আমি আজকে রাতেই পালিয়ে যেতে চাই।

বাড়তে থাকে রক্তচাপের একশ চারের জ্বর
বাড়তে থাকে বন্ধী দেহের একশ কন্ঠস্বর,
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয়.. ?

এই রাজপ্রাসাদের রাজার ঘরে গিয়ে
জানতে চাইবি রাজার পরিচয়,
শুনছি রাজা আমার মতো বলেই
সারা জীবন পাচ্ছে এত ভয়।
ভালবাসা বন্দী রাখা যায় না
শুধু নিয়ম করে চোখ রাঙানোই সার,
ধর্ম বিজ্ঞান অনেক হল, অন্য কথা বল
আমার প্রেমে আমার অধিকার!

বাড়তে থাকে রক্তচাপের একশ চারের জ্বর
বাড়তে থাকে বন্দী দেহের একশ কন্ঠস্বর,
তাই আর দেরী আর নয়
এই কাঁচের খাঁচা ভাঙতে কিসের ভয় ..?


Monday, October 5, 2020

সে যে বসে আছে--She Je Boshe Ache by Arnob

 

সে যে বসে আছে  By Arnob :

সে যে বসে আছে  Song Is First Released In 2004 From Off Beat Bangla Natok. The Song Composed by Arnob and Performed by Black Compilation Album Shopnochura. In 2005, Arnob Produced An Acoustic Version From Chaina Bhabish Bengali Album. Se Je Boshe Ache Lyrics Written by Arnob In 1996. Cover Version Song Is Sung by Tahsan, Rishi Panda And Many Various Artists.

Song : সে যে বসে আছে 
Vocal, Music & Lyricist : Shayan Chowdhury Arnob

She Je Boshe Ache  :

She Je Boshe Ache Eka Eka
Rongeen shopno taar bunte
Se je cheye ache bhora chokhe
Janalar phake megh dhorte
Taar goon goon moner
gaan batashe orey
Kaan paato mone pabe shunte
Taar ronger tulir naache
meghera chotey
Chokh melo jodi paro bujhte
Se Je Boshe Ache Eka Eka
Tar shopner karkhana cholche
Aar buro buro megheder dol
Brishti namar taal gunche
Sei goon goon moner gaan brishti namay
Top top phota pore onekkhon
Sei brishti veja mone daak diyeche
Veja kaak hoye thaak amar mon
Se Je Bose Ache

সে যে বসে আছে  - অর্ণব :

সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে,
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।

তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে।
তার গুনগুন মনের গান বাতাসে উড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পারো বুঝতে।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে,
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল গুনছে।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।
সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপটপ ফোটা পড়ে অনেকক্ষণ,
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন।

সে যে বসে আছে, সে যে বসে আছে ..


মাঝে মাঝে নিজেকে--Majhe Majhe Nijeke by James

 

মাঝে মাঝে নিজেকে  by James :

মাঝে মাঝে নিজেকে Song Is Sung by জেমস. Majhe Majhe Nijeke Boro Eka Lage Lyrics In Bengali from Brihospoti Bengali Mixed Album. In This Album James Sung Five Song from Nogor Baul And Hasan Sung Five Song from Ark.

Song : মাঝে মাঝে নিজেকে
Album Name : Brihospoti
Singer : James (Nogor Baul)
Released by : Sangeeta Complex

Majhe Majhe Nijeke  :

Majhe majhe nijeke boro eka laage
Otiter sathe hoy kothopokothon
Majhe majhe nijeke boro shunno lage
Dariye thaka durer sada kafon
O theme jaay venge jaay
Jiboner kolahol
Hridoyer majhe singhashone
Rekhechilam jaare joton kore
Vabtei obak laage je boro
Se ache aaj onek dure
Ashar noyon sagorete
Bhashiye chilam je sukher tori
Jenechi onekta poth ese
Mitthe sokol ayojon

মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে - জেমস :

মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।।

হৃদয়ের মাঝে সিংহাসনে
রেখেছিলাম যারে যতন করে,
ভাবতেই অবাক লাগে যে বড়
সে আছে আজ অনেক দূরে।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।।

আশার নয়ন সাগরেতে
ভাসিয়ে ছিলাম যে সুখের তরী,
জেনেছি অনেকটা পথ এসে
মিথ্যে সকল আয়োজন।
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল।
_ বড় একা লাগে
_ কথোপকথন,
ও থেমে যায়, ভেঙ্গে যায়
জীবনের কোলাহল..
মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন।।


আলাদা আলাদা | Alada Alada | Lyrics |Iman Chakraborty

 Alada Alada by Iman Chakraborty: Song : Alada Alada Music & Lyrics : Anupam Roy Singer : Iman Chakraborty Nylon String Guitar : Raja Ch...

Popular Posts