Tuesday, July 28, 2020

অচেনা--Ochena by Hridoy Khan

অচেনা Lyrics  Hridoy Khan :

অচেনা Song is Sung by হৃদয় খান from Trapped Bengali Short Film. Starring: Monalisa, Hridoy Khan And Others. Kokhono Cheyecho Ki Jante Lyrics In Bengali Written by Arif Motahar And Composed by Hridoy Khan.

Song : অচেনা
Short Film : Trapped
Vocal & Composer : হৃদয় খান
Lyricist : Arif Motahar
Directed by : Hridoy Khan himself
Video Production : HK Production

Ochena  :

Kokhono cheyecho ki jante
Ami asholei kemon achi aar
Ami aar oi, Sei ami nei
Bodle gechi, bodle gechi
ager moto nei
Icche gulo kure kacche
Anicchar pipre gulo
Chena tomakeo laage ochena
Tumi janleo na bujhleo na
Koto chile apon
Keno shopne ashe bedonay smriti vase
Chole gele ghum venge kokhon
Tumi toh temni acho
sobi toh bhule gecho ami chara nijeke
Amio valo achi ekhono beche achi
chara tomake


অচেনা - হৃদয় খান :

কখনও চেয়েছো কি জানতে
আমি আসলেই কেমন আছি আর
আমি আর ওই, সেই আমি নেই
বদলে গেছি, বদলে গেছি
আগের মতো নেই।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা ..

তুমি জানলেও না বুজলেও না
কত ছিলে আপন,
কেনো স্বপ্ন আসে বেদনায় স্মৃতি ভাসে
চলে গেলে ঘুম ভেঙে কখন।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা ..

তুমি তো তেমনি আছো সবই তো ভুলে গেছো
আমি ছাড়া নিজেকে,
আমিও ভালা আছি এখনও বেঁচে আছি
ছাড়া তোমাকে।
ইচ্ছে গুলো কুড়ে খাচ্ছে
অনিচ্ছার পিপড়ে গুলো,
চেনা তোমাকেও লাগে অচেনা ..

Saturday, July 25, 2020

মনের মত পাগল পেলাম না--Moner Moto Pagol Pelam Na Lyrics Folk Song


মনের মত পাগল পেলাম না   Folk Song :

মনের মত পাগল পেলাম না Folk Song Is Performed By Late Tarak Das Baul. Cover Version Song Is Sung by Koushik Chakraborty. Same Song is Sung by Kartik Das Baul, Laxmandas Bau And Many Various Artists In Their Own Way.

Song : মনের মত পাগল পেলাম না
Performed By : Late Tarak Das Baul

Moner Moto Pagol Pelam Na  :

Dekhi nokol pagol sokol deshe
Asol pagol koyjona
Moner moto pagol pelam na
O ami Moner moto pagol pelam na
Khyapa taite pagol pelam na
Keu pagol piriti rose bisoy laloshe
Dhoner maner josher pagol ache deshe
Tara mohe motto soda chitto
nittyo sotto maane na
Moner mata pagal pelam na

মনের মত পাগল পেলাম না - বাউল গান :

দেখি নকল পাগল সকল দেশে
নকল পাগল সকল দেশে,
আসল পাগল কয়জনা,
মনের মতো পাগল পেলাম না,
ও আমি, মনের মতো পাগল পেলাম না।
ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না
মনের মত পাগল পেলাম না,
ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না।।

কেউ পাগল পিরিতি রসে
বিষয় লালসে, ধনের মানের যশের পাগল
আছে দেশে, ক্ষ্যাপা রে
ধনের মানের যশের পাগল আছে দেশে।

তারা মোহে মত্ত সদা চিত্ত
মোহে মত্ত সদা চিত্ত,
নিত্য সত্য মানে না।
মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

শিবের মতো পাগল পাওয়া ভার
সুধা তে যে গরল জাগা হার
বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার,
ক্ষ্যাপা রে, বলদ বাহন চর্ম আসন, সর্প অলংকার।

ও সে কিসের তরে ভিক্ষা করে
কিসের তরে ভিক্ষা করে?
ঘরে যার অন্নপূর্ণা ,
মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

সবার ওপর এক পাগল আছে
এ জগৎ পাগল করেছে ..
রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে,
ক্ষ্যাপা রে,
রাধার প্রেমে বিভোর হয়ে গোলক ছেড়েছে।

ও যার বাঁশির গানে বৃন্দাবনে,
বাঁশির গানে বৃন্দাবনে
বৈদ্য উজান যমুনা ,
মনের মতো পাগল পেলাম না,
ও আমি, মনের মতো পাগল পেলাম না।
ও ক্ষ্যাপা তাইতে পাগল হোলাম না
মনের মতো পাগল পেলাম না,
ও ক্ষ্যাপা, মনের মতো পাগল পেলাম না,
আমি মনের মতো পাগল পেলাম না,
ক্ষ্যাপা রে, মনের মতো পাগল পেলাম না।।

জানি পাবোনা--Jani Pabona by Imran | Shithee Sarker


Jani Pabona Lyrics  Imran & Shithee Sarker :

জানি পাবোনা Song Is Sung by ইমরান মাহমুদুল, সিঁথি সরকার. Starring: Imran Mahmudul And Nadia Mim. Music Composed by Imran And Peye Haralam Debe Ke Daam Lyrics In Bengali Written by Snahashish Ghosh.

Song: জানি পাবোনা
Singer : ইমরান মাহমুদুল, সিঁথি সরকার
Lyrics : Snahashish Ghosh
Tune & Music : Imran Mahmudul
Director : Saikat Reza
Dop : Bikash Saha
Edit : Rejaul Raju


Jani Pabona  :

Peye haralam debe ke daam
Venge jaowa ei valobashar
Thakbe hridoye bishfora hoye
Boye berabo jontrona beythar
Aar ki kokhono ekfota shopno
Sahos ta pabo dekhar jonno
Jani pabo na, Jani pabona
Cholte giye pothe jodi abar
Dekha hoye jaay tomar amar
Mukh firiye chole jabe jani
Hoyto pashe thakbe keu aar
Tomake chowar aar adhikar
Jani pabo na, Jani pabona
Je haat tomar choway makha
Onno haate taa jaay ki rakha
Bakita jibon hobe je tai
Tumi heena eka thaka
Pashapashi cholar adhikar

জানি পাবোনা  - ইমরান মাহমুদুল, সিঁথি সরকার :

পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার,
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।

চলতে গিয়ে পথে যদি আবার
দেখা হয়ে যায় তোমার আমার,
মুখ ফিরিয়ে চলে যাবে জানি
হয়তো পাশে থাকবে কেউ আর,
তোমাকে ছোঁয়ার আর অধিকার
জানি পাবোনা, জানি পাবোনা।

পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।

যে হাত তোমার ছোঁয়ায় মাখা
অন্য হাতে তা যায় কি রাখা,
বাকিটা জীবন হবে যে তাই
তুমি হীনা একা থাকা,
পাশাপাশি চলার অধিকার
জানি পাবো না, জানি পাবো না।

পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙ্গে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।
আর কি কখনো একফোঁটা স্বপ্ন
সাহসটা পাবো দেখার জন্য,
জানি পাবোনা, জানি পাবোনা।
পেয়ে হারালাম দেবে কে দাম
ভেঙে যাওয়া এই ভালোবাসার,
থাকবে হৃদয়ে বিষফোঁড়া হয়ে
বয়ে বেড়াবো যন্ত্রনা ব্যেথার।।

Tuesday, July 21, 2020

তুমিও আমাকে চেনো---Tumio Amake Cheno by Shaoni

তুমিও আমাকে চেনো Lyrics  Shaoni Shome :

তুমিও আমাকে চেনো Song Is Sung by Shaoni Shome from The Bong Studio Originals Song. Music Composed by And Song Lyrics In Bengali Written by Pratik Kundu. Song Mix And Master by Goutam Debnath.

Song : তুমিও আমাকে চেনো
Singer : শাওনি সোম
Music & Lyrics : Pratik Kundu
Director : Krish Bose
Edit & Color : Sanjoy Dasgupta
D.O.P : Krish Bose, Subhajit Sil
Production : The Bong Media
Calligraphy : Santu Karmakar


Tumio Amake Cheno  :

Rod vange bristir pahar
Poth pacchi na firbar
Dheu vangche buke abar
Jontrona valobashar
TOmar jonakira jwole neve aaj
Dekhay kono notun pother khoj
Abar melo daana
Khuje pele rongeen bahana
Shudhu janiye diyo amay tomar thikana
Tumio amake cheno
Amar sei amike cheno na
Tomayo chinechi ami
Koto valo kore janina

তুমিও আমাকে চেনো  - শাওনি সোম :

রোদ ভাঙে বৃষ্টির পাহাড়
পথ পাচ্ছি না ফিরবার,
ঢেউ ভাঙ্গছে বুকে আবার
যন্ত্রনা ভালোবাসার।

তোমার জোনাকিরা জ্বলে নেভে আজ
দেখায় কোনো নতুন পথের খোঁজ ..
আবার মেলো ডানা
খুঁজে পেলে রঙ্গীন বাহানা,
শুধু জানিয়ে দিয়ো আমায়
তোমার ঠিকানা।

তুমিও আমাকে চেনো
আমার সেই অমিকে চেনো না,
তোমায়ও চিনেছি আমি
কত ভালো করে জানিনা।

এক হাজার বছর পরে
তুমি আসবে আমার দেহের মাঝে।

আবার আসবে সকাল
বাঁচবে প্রাণ খুলে,
আবার যাবে আমার কানে কানে বোলে
তোমার ঠিকানা, আমার অজানা।

হাজার বৃষ্টির ছোঁয়ায়
ভিজছে আমার উঠোন,
তোমার চিলেকোঠায় রাখা আমার মন।

লুকিয়ে ছিলে কোথাও যেন
আমি ডাকবো তোমায় আমার গানে।
ও হো হো সময় পেলে বলো
আমি তোমার হবো,
আমার সেই অমিকে পেলে
আমি তাকে বলে যাবো
তোমার ঠিকানা ..


বাড়ির কাছে আরশী নগর--Barir Kache Arshi Nagar By Folk Song

Barir Kache Arshi Nagar Lyrics Folk Song :

বাড়ির কাছে আরশী নগর Folk Song Is Sung by Sahana Bajpaie. Ami Ek Dino Na Dekhilam Tare Lyrics In Bengali Written by Fakir Lalon Shah. This Lalon Geeti Song Is Sung by Bangladeshi Folk Singer Farida Parveen. Same Song Is Sung by Warfaze Band, Saikat Bandhopadhaya And Many Various Artists In Their Own Way.

Song : বাড়ির কাছে আরশী নগর
Lyricist : Fakir Lalon Shah
Singer : Sahana Bajpaie
Arranged by : Samantak Sinha

Barir Kache Arshi Nagar :

Ami ekdino na dekhilam taare
Barir kache arshi nagar
Setha porshi bosot kore
Ami Ek Dino na Dekhilam Tare
Geram bere ogadh paani
Nai kinara nai tarani paare
Bancha kori dekhbo taare
Kemne setha jai re ami
Ki bolbo porshir kotha
Hosto podo skondho matha nai re
Khonek thake shunner upor
Khonek vashe nire
Porshi jodi amay chuto
Jom jatona sokol jeto dure
Se aar lalon ekkhane roy
Lokkho jojon fak re tobu


বাড়ির কাছে আরশী নগর --লালন গীতি  :



আমি একদিনও না দেখিলাম

তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
বাঞ্ছা করি দেখব তারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সেথা যাই রে, আমি
কেমনে সেথা যাই রে, আমি
একদিনও না দেখিলাম তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
ক্ষণেক থাকে শূণ্যের উপর,
ক্ষণেক থাকে শূণ্যের উপর
ক্ষণেক ভাসে নীরে,
ওসে ক্ষণেক ভাসে নীরে,
আমি একদিনও না দেখিলাম তারে।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
সে আর লালন একখানে রয়,
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে, তবু
লক্ষ যোজন ফাঁক রে,
আমি একদিনও না দেখিলাম তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না.. দেখিলাম তারে।।

Saturday, July 18, 2020

পুরানো সেই দিনের কথা--Purano Sai Diner Katha By Baccha Shoshur

Purano Sai Diner Katha Lyrics Baccha Shoshur :

Song : পুরানো সেই দিনের কথা 
Movie : Baccha Shoshur
Singer : Srikanta Acharya & Swagatalakshmi Dasgupta
Lyrics : Rabindranath Tagore & Pavel
Music designed by Sabuj : Ashish
Director : Biswarup Biswas
Dop : Supriyo Dutta & Joydeep Bose



Purano Sai Diner Katha  :

Haay majhe holo charachari gelem ke kothay
Abar dekha jodi holo sokha praaner majhe aay

Sokal belay tomar choway
Shuili gulo shishir beye jhore
Dupur belay ghumer paray
Tomar jonno radio gaan gaiche

Tumi amar antim akash 
notojanu thakbo ami
Chader churay klanti harai
Ekla gaicho tumi
tulor chador jhikimiki rod
kothar sure bandish
TOmar koley matha rakhle
Pai maayer ador asish

Purano sei diner kotha bhulbi ki re haay
o sei chokhe dekha praaner kotha
Se ki bhola jaay

পুরানো সেই দিনের কথা:


হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল সখা, প্রাণের মাঝে আয়।

সকাল বেলায় তোমার ছোঁয়ায়
শিউলি গুলো শিশির বেয়ে ঝরছে
দুপুর বেলায়, ঘুমের পাড়ায়
তোমার জন্য রেডিও গান গাইছে।

তুমি আমার অন্তিম আকাশ
নতজানু থাকবো আমি
ছাদের চূড়ায় ক্লান্তি হারাই
একলা গাইছো তুমি আ..

তুলোর চাদর ঝিকিমিকি রোদ
কথার শুরে বান্দিশ
তোমার কোলে মাথা রাখলে
পাই মায়ের আদর আশীষ।

তুমি আমার অন্তিম আকাশ
নতজানু থাকবো আমি
ছাদের চূড়ায় ক্লান্তি হারাই
একলা গাইছো তুমি আ..

পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়।



বন্ধু তোমার পথের সাথী কে--Bondhu Tomar Pother Sathi Ke By Srikanto Acharya

Bondhu Tomar Pother Sathi Ke Lyrics  Srikanto Acharya :

বন্ধু তোমার পথের সাথী কে Song Is Sung by Srikanto Acharya from Moner Janala Bengali Album. Originaly This Song Is Sung by Hemanta Mukhopadhyay. বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিওLyrics written by Mukul Datta.

Song : বন্ধু তোমার পথের সাথী কে
Singer : Srikanto Acharya
Originaly Sung by : Hemanta Mukherjee
Lyricist : Mukul Datta

Bondhu Tomar Pother Sathi Ke  :


Bondhu tomar pother sathi ke chine nio
Moner majhete chirodin take deke nio
Bhulo na taare deke nite tumi
Khushir kheyale paal tule jeo chirodin
Hasi aar gaane shodh kore jeo joto reen
Smritir potete joto betha ache bhule jeo
Vulo na tare deke nite tumi

বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও  :

বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও।

খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন
হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ,
স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও।

সমুখে রয়েছে পথ চলে যাও, চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও, ফেলে যাও।

আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত
কোনদিন ভুলে ছেড়ো নাকো তুমি এই হাত
ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও।
ভুলো না তারে ডেকে নিতে তুমি,
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও।


Thursday, July 16, 2020

মেঘমালা--Meghomala By Sahriar Rafat | Kaniz Tinni

Meghomala Lyrics Sahriar Rafat And Kaniz Tinni :

মেঘমালা Song Is Sung by শাহরিয়ার রাফাত, কানিজ খাদিজা তিন্নি from Biye Bangla Natok. Starring: Ziaul Faruq Apurba And Mahejabeen Chaudhary. Music Composed by Sahriar Rafat And Meghomala Khule Janala Lyrics In Bengali Written by Anurup Aich.

Song : মেঘমালা
Drama : Biye
Singer : শাহরিয়ার রাফাত, কানিজ খাদিজা তিন্নি
Lyrics : Anurup Aich
Tune, Music : Sahriar Rafat
Directed By : Jakaria Showkhin
DoP : Sumon Hossain


Meghomala  :

Meghomala khule janala
Prem elo moner ghore
Elo jhor kepe thorthor
Oshthir hoi keno emon kore
Ami tomake janate chai
Ami porechi valobashay
Tomar moner monikothay
Rekhogo shudhu amay
Tumi bollei surjo othey
Tomay pete monta chutey
Tumi haslei phool fotey
Koto ador gaale thotey

মেঘমালা  - শাহরিয়ার রাফাত, কানিজ খাদিজা তিন্নি :

মেঘমালা, খুলে জানালা
প্রেম এলো মনের ঘরে,
এলো ঝড়, কেঁপে থরথর
অস্থির হযই কেন এমন করে।

আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।

তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদর গালে ঠোঁটে ..

ভোরে, খুব করে
রোদ হয়ে লুটাবো গায়ে,
বাতাসে, দুর্বা ঘাসে
শিশির হয়ে জড়াবো পায়ে।

আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।

তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদোর গালে ঠোঁটে..

প্রাণে, অভিধানে
এ মনে লেখা একটি নাম,
হৃদয়ে, নির্ভয়ে
এল প্রেমের নীল খাম।

আমি তোমাকে জানাতে চাই
আমি পড়েছি ভালোবাসায়,
তোমার মনের মনিকোঠায়
রেখোগো শুধু আমায়।

তুমি বললেই সূর্য ওঠে
তোমায় পেতে মনটা ছুটে,
তুমি হাসলেই ফুল ফোটে
কত আদর গালে ঠোঁটে..

আলাদা আলাদা | Alada Alada | Lyrics |Iman Chakraborty

 Alada Alada by Iman Chakraborty: Song : Alada Alada Music & Lyrics : Anupam Roy Singer : Iman Chakraborty Nylon String Guitar : Raja Ch...

Popular Posts