Showing posts with label Srikanto Acharya. Show all posts
Showing posts with label Srikanto Acharya. Show all posts

Monday, September 4, 2023

বৃষ্টি তোমাকে দিলাম Brishti Tomake Dilam Lyrics Srikanto Acharya

Brishti Tomake Dilam by Srikanto Acharya 

Lyricist: Lilamoy Patra

Composer: Jai Sarkar

Singer: Srikanth Acharya

Album: Brishti Tomake Dilam


বৃষ্টি তোমাকে দিলাম:

আমার সারাটা দিন, মেঘলা আকাশ
বৃষ্টি তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।

হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।

তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।


Saturday, July 18, 2020

বন্ধু তোমার পথের সাথী কে--Bondhu Tomar Pother Sathi Ke By Srikanto Acharya

Bondhu Tomar Pother Sathi Ke Lyrics  Srikanto Acharya :

বন্ধু তোমার পথের সাথী কে Song Is Sung by Srikanto Acharya from Moner Janala Bengali Album. Originaly This Song Is Sung by Hemanta Mukhopadhyay. বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিওLyrics written by Mukul Datta.

Song : বন্ধু তোমার পথের সাথী কে
Singer : Srikanto Acharya
Originaly Sung by : Hemanta Mukherjee
Lyricist : Mukul Datta

Bondhu Tomar Pother Sathi Ke  :


Bondhu tomar pother sathi ke chine nio
Moner majhete chirodin take deke nio
Bhulo na taare deke nite tumi
Khushir kheyale paal tule jeo chirodin
Hasi aar gaane shodh kore jeo joto reen
Smritir potete joto betha ache bhule jeo
Vulo na tare deke nite tumi

বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও  :

বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও।

খুশির খেয়ালে পাল তুলে যেও চিরদিন
হাসি আর গানে শোধ করে যেও যত ঋণ,
স্মৃতির পটেতে যত ব্যথা আছে ভুলে যেও
ভুলো না তারে ডেকে নিতে তুমি।
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও।

সমুখে রয়েছে পথ চলে যাও, চলে যাও
পিছনে যা কিছু টানে ফেলে যাও, ফেলে যাও।

আলোর পরশে ভোর হয়ে যাবে এই রাত
কোনদিন ভুলে ছেড়ো নাকো তুমি এই হাত
ফুল হারানো দিনে তাকে তুমি সাথে নিও।
ভুলো না তারে ডেকে নিতে তুমি,
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও,
মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও,
ভুলো না তারে ডেকে নিতে তুমি
বন্ধু তোমার পথের সাথী কে চিনে নিও।


আলাদা আলাদা | Alada Alada | Lyrics |Iman Chakraborty

 Alada Alada by Iman Chakraborty: Song : Alada Alada Music & Lyrics : Anupam Roy Singer : Iman Chakraborty Nylon String Guitar : Raja Ch...

Popular Posts