Emon Swapno Kokhono Dekhini by Haimanti Sukla
Song : Emon Swapno Kokhono Dekhini
Movie : Ami Shey O Sakha (1974)
Singer : Haimanti Sukla
Lyrics : Gauriprasanna Mazumder
Music Director : Shyamal Mitra
Cover by : Sheuli Jana
Director : Mangal Chakraborty
Label : Saregama And Angel Bengali Songs
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি:
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি,
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি
কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি।
অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি
কোন প্রেরণায় মন হয়ে গেছে কবি,
মুগ্ধ দুচোখ স্তব্ধ হৃদয়
সময়ও তো গেছে থামি।
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
তাজমহলের শুভ্র পাষাণে দু ফোঁটা অশ্রু কার
একটি যেন গো শ্বেতকমল পাপড়ি মেলেছে তার,
তাজমহলের শুভ্র পাষাণে দু ফোঁটা অশ্রু কার
একটি যেন গো শ্বেতকমল পাপড়ি মেলেছে তার।
দুচোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা
চলার এ পথে পেয়েছি নতুন দিশা,
শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তোর চেয়ে দামী।
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি,
এমন স্বপ্ন কখনও দেখিনি আমি
মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি।
Emon Swapno Kokhono Dekhini:
Emon Swapno Kokhono Dekhini Ami
Matite je aaj swargo eseche nami
Asto surjo akashe ekeche chobi
Kon preronay mon hoye geche kobi
Mugdho duchokh stobdho hridoy
Somoyo toh geche thami
Emon Swapno Kakhono Dekhini Ami
Tajmahaler shubhro pashane dufota ashru kar
Ekti jeno go shwetkomol papri meleche tar
Duchokhe je aaj shudhu shopneri trisha
Cholar e pothe peyechi notun disha
Shanto nimeshe mukto jibon muktor cheye daami
Emon Swapna Kakhono Dekhini Ami
Matite je aj swargo eseche nami
No comments:
Post a Comment