Jodi Partam by Nachiketa Chakraborty
Voiced : Nachiketa Chakraborty
Talk: Darpan Kabir
Music Director: Kundan Saha
যদি পারতাম:
যদি পারতাম-তবে মুঠোয় করে মেঘ ধরে রাখতাম যদি পারতাম-তবে মোনালিসার হাসি আমি রঙে আঁকতাম। যদি পারতাম-তবে মরুর বুকে সবুজ হওয়া শিখতাম। যদি পারতাম-তবে গল্পের মাধুরীতে নতুন কাব্য লিখতাম। যদি পারতাম-তবে আঘাত সহে গঙ্গার মতো শুধু বয়ে যেতাম। যদি পারতাম-তবে দাবানলের দহন-জ্বালা সইতাম। যদি পারতাম-তবে নগরীর অভিযোগ সমাধান করে দিতাম। যদি পারতাম-তবে শ্যামল শ্যামলিমা ধ্বংসকে বুক দিয়ে রুখে দিতাম। যদি পারতাম-তবে রোদের আয়নায় আঁধার আমি সরাতাম। যদি পারতাম-তবে দুঃখ ভুলে নতুন স্বপ্নে হারাতাম। যদি পারতাম তবে মানুষে বিভেদ কেন-বিধিকে এ প্রশ্ন ছুঁড়ে দিতাম।
No comments:
Post a Comment