This is a BanglaLyrics-related site. Sorted by new and old Lyrics. This blog site shares famous Bangla Lyrics, old songs, Bangla songs, and Famous Singer Lyrics and songs. Best Bangla lyrics & the song is so helpful for lyrics.বাংলা গানের রিলিক্স, বাংলা গানের লিরিক্স, বাংলা গান লিরিক্স, bangla lyrics, bangla lyrics song, https://banglalyrices.blogspot.com/
Singer: Tahsin Ahmed Lyrics: Iaminul Islam Director: Nafi Neetol Sinha Movie: Aborton – The Circle
খোলা জানালা :
খোলা জানালা দখিনের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে, কখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে।
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে করোনা কিছুতেই ভয়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙিয়ে।
অনেক পথের পথিক আমি ক্লান্তি সর্বশেষ, তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ। তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা, তোমার মাঝে তাইতো আমার জীবনের শত আশা.. কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙিয়ে।
সাদা আকাশে মেঘের ভেলা রচে রঙের মেলা, কখনো কালো, কখনো নীল কখনো বা ধূসর সাদা। আমার আকাশ জুড়ে ছিলো তোমারই রঙের মেলা, সাদার মাঝে কালো বসিয়ে তোমারই বিদায়ের পালা।
কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙিয়ে। খোলা জানালা দখিনের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে, তখন তুমি এসে হেসে বলে দাও আছি তোমার পাশে। বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা চলতে ভীষণ ভয়, তুমি এসে বলে দাও আছি আমি পাশে করোনা কিছুতেই ভয়।
কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙিয়ে।
Khola Janala :
Khola janala Dokhiner batashe Dheke jay pordar arale, Kokhon tumi Eshe heshe bole dao Achi tomar pashe.
Bohudur poth vishon akabaka Cholte vishon voy, Tumi eshe bole dao Achi ami pashe korona kichutei voy.
Kokhono vabini Chole jabe tumi Amake evabe kadiye, Kokhono bujhini Fire ashbe na Amar prithibi rangiye.
Onek pothe pothik ami Klanti shorboshesh, Tomar pother thikana khuje Ami aj oboshesh.
Shikhaiya piriti korilo Dakati By Habib Wahid &Shireen
Artist: Habib featuring Shireen
Album: Punjabiwala
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি:
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।।
সে ভুলে রয়েছে
আমার মনে আছে
আমি যে ভুলিতে পারি না
ফাসানে বাঁধিতে নিষ্ঠুর সাজিবে
সরল গরল এতো ছলনা।
যদি তুমি জানো
বন্ধুয়ারে আনো।।
নইলে প্রাণ রাখা দায়, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
যদি গো এমন
ছিল বন্ধুর মন
তবে কেন ভবে দিল আসিতে
বাঁচা মরার সময়
ভরিয়া দু’নয়ন
তবে পারলাম না তারে দেখিতে।
বুকে মারো ছুরি
যাই প্রাণে মরি।।
খবর জানাইয়ো মতুরাই, সখীরে
কি গো করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
বলে আমিরুদ্দিন
পাইবো একদিন
বুঝিবে সেই দিন বিচারকালে।
তাড়াহুড়া বুঝি না
তোমারে করি মানা
বান্ধিয়া রাইখো ঐ তামাম ডালে
আমায় নিয়ো খুলে
প্রাণনাতা শীলে
ফেলে দিয়ো বন্ধুয়ারি পায়, সখীরে
কি করি উপায়।
শিখাইয়া পিরিতি করিলো ডাকাতি
ভুলিয়া রইয়াছে আমায় সখী
কি গো করি উপায়।
Song: Ek Nodi Jamuna
Singer: James
Album: Piano
Album Type: Duet Mixed
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না॥
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা॥
টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে॥
ভালবাসার নিয়ম মানিনা
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা॥
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়॥
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা..