Monday, August 7, 2023

তুমি যাকে ভালোবাসো | Anupam Roy | Tumi Jake Bhalobaso

তুমি যাকে ভালোবাসো By  Anupam Roy 

Singer: Anupam Roy

Lyricist: Anupam Roy

Music Director: Anupam Roy

 Movie - Praktan

Director - Nandita Roy, Shiboprosad Mukherjee

Producer - Windows Production

Cast - Rituparna Sengupta, Prosenjit Chattopadhyay, Aparajita Auddy


তুমি যাকে ভালোবাসো

স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

তোমার নৌকোর মুখোমুখি আমার সৈন্যদল
বাঁচার লড়াই
আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল
কোথায় দাঁড়াই
কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

বুকের ভেতর ফুঁটছে যেন মাছের কানকোর লাল
এতো নরম
শাড়ীর সুতো বুনছে যেন সেই লালের কঙ্কাল
বিপদ বড়ো
কথার ওপর কেবল কথা
সিলিং ছুতে চায়
নিজের মুখের আয়না আদল
লাগছে অসহায়
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান
তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান

তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো
তার জীবনে ঝড়
তোমার কথার শব্দ দূষণ
তোমার গলার স্বর
আমার দরজায় খিল দিয়েছি
আমার দারুন জ্বর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর
তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর

No comments:

Post a Comment

আলাদা আলাদা | Alada Alada | Lyrics |Iman Chakraborty

 Alada Alada by Iman Chakraborty: Song : Alada Alada Music & Lyrics : Anupam Roy Singer : Iman Chakraborty Nylon String Guitar : Raja Ch...

Popular Posts