Monday, August 7, 2023

বন্ধু চল # Bondhu Chol | Anupam Roy |

Bondhu Chol | Anupam Roy

Song: Bondhu Chol

Album: Open Tee Bioscope

Vocals: Anupam Roy

Music: Shantanu Moitra

Lyrics: Anindya Chatterjee

 Directed by Anindya Chatterjee A Rising Sun Films Production

বন্ধু চল : 

জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরা

রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল
রামধনু, ঝালমুড়ি, হাফ টিকেট, আব্বুলিশ
বিটনুন আর চুরমুরের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল… রোদ্দুরে…
মন কেমন… মাঠজুড়ে…
খেলবো আজ ওই ঘাসে
তোর টিমে তোর পাশে

ফুটকড়াই, অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যাডেল
আয়না আর জলপরীর গল্প বল
বন্ধু চল…
সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা
পাঁচসিকের দুঃখদের গল্প বল
বন্ধু চল
বন্ধু চল… বলটা দে
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা ওই ঘাসে
তোর টিমে তোর পাশে

ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাকপাসে
ধোঁয়া ধোঁয়া নৌকোর ছাইগুলো
উড়ছে একপাশে
ভাড়া করা সাইকেল রেসগুলো
ছুটছে ব্যাক পাসে
খালি গায়ে নৌকোর ছাইগুলো
উড়ছে একপাশে
সেলোফেনে মুড়ে রাংতারা
সাদাকালো অ্যালবামে
সন্ধ্যের আরতির শাঁখ বাজে
বন্ধুর ডাকনামে
বন্ধু চল…
বন্ধু চল… বলটা লে.
রাখবো হাত তোর কাঁধে
গল্পেরা এই ঘাসে
তোর টিমে তোর পাশে

No comments:

Post a Comment

আলাদা আলাদা | Alada Alada | Lyrics |Iman Chakraborty

 Alada Alada by Iman Chakraborty: Song : Alada Alada Music & Lyrics : Anupam Roy Singer : Iman Chakraborty Nylon String Guitar : Raja Ch...

Popular Posts