Megher Palok Song by Shreya Ghoshal
Song : Megher Palok
Film : Notobor Notout Vocals : Shreya Ghoshal Music : Debojyoti Mishra Lyrics : Kamaleshwar Mukherjee Director : Amit Sen Production : Bunch of Buddies Entertainmentমেঘের পালক:
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে,
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে,
বুক ধুক-পুক চাঁদপানা মুখ
চিলেকোঠা থেকে হাসছে,
মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে
তা-থই তা-থই বরষা,
কাক ভেজা মন জল থইথই
রাত্তির হোল ফরসা,
আমি তুমি আজ একাকার হয়ে
মিশেছি আলোর বৃত্তে,
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে ..
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে।।
আলতো পায়ে, ছড়ানো পথ
ভিজে আয়না,
এই শহর আবছা ভোর, টের পায়না।
জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল
ও.. জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল,
হাতে হাত রেখে আলোক সালোক স্বপ্নে মশগুল,
অগোছালো মন, ভেঙ্গেছে শ্রাবন
মেঘ থৈ থৈ ঝর্না ..আ ...
আমি তুমি আজ একাকার হয়ে
মিশেছি আলোর বৃত্তে,
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে ..
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে।।
রঙের দোয়াতে আঁকি বুকি ভোর
এলোমেলো ঘুড়ি কাটছে,
দিন পাল্টায় আলো আলতায়
দুটো মন আজ হাঁটছে,
যত অলি গলি আকুলি বিকুলি
এই পথ চলা কতদূর,
আগুনের আঁচে আনাচে কানাচে
তুমি আর আমি রোদ্দুর,
তুমি আমি তিন সত্যি হয়ে
বাকি সব আজ মিথ্যে,
মম চিত্তে - নৃত্যে - নাচে,
মেঘের পালক চাঁদের নোলক
কাগজের খেয়া ভাসছে।।
No comments:
Post a Comment