Showing posts with label Shreya Ghoshal. Show all posts
Showing posts with label Shreya Ghoshal. Show all posts

Tuesday, August 8, 2023

মেঘের পালক # Megher Palok Song । Lyrics । Shreya Ghoshal ।

Megher Palok Song by Shreya Ghoshal

Song : Megher Palok

Film : Notobor Notout Vocals : Shreya Ghoshal Music : Debojyoti Mishra Lyrics : Kamaleshwar Mukherjee Director : Amit Sen Production : Bunch of Buddies Entertainment

মেঘের পালক:

মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে, বুক ধুক-পুক চাঁদপানা মুখ চিলেকোঠা থেকে হাসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে তা-থই তা-থই বরষা, কাক ভেজা মন জল থইথই রাত্তির হোল ফরসা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে .. মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে।। আলতো পায়ে, ছড়ানো পথ ভিজে আয়না, এই শহর আবছা ভোর, টের পায়না। জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল ও.. জল টুপ টুপ পায়ে ছন্দ রাত্তির জুঁই ফুল, হাতে হাত রেখে আলোক সালোক স্বপ্নে মশগুল, অগোছালো মন, ভেঙ্গেছে শ্রাবন মেঘ থৈ থৈ ঝর্না ..আ ... আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে .. মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে।। রঙের দোয়াতে আঁকি বুকি ভোর এলোমেলো ঘুড়ি কাটছে, দিন পাল্টায় আলো আলতায় দুটো মন আজ হাঁটছে, যত অলি গলি আকুলি বিকুলি এই পথ চলা কতদূর, আগুনের আঁচে আনাচে কানাচে তুমি আর আমি রোদ্দুর, তুমি আমি তিন সত্যি হয়ে বাকি সব আজ মিথ্যে, মম চিত্তে - নৃত্যে - নাচে, মেঘের পালক চাঁদের নোলক কাগজের খেয়া ভাসছে।।

চল রাস্তায় সাজি ট্রাম লাইন/Chal rastay saaji tram line/Shreya Ghoshal

Chal rastay saaji tram line by Shreya Ghoshal

Singer : Shreya Ghoshal
Music : Debojyoti Mishra
Lyrics : Srijato
Movie : Autograph (2010)

চল রাস্তায় সাজি ট্রাম লাইন :

চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপ্লেট

আহা উত্তাপ কত সুন্দর তুই থারমোমিটারে এ মাপলে হিয়া টুপটাপ জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস প্রিয় বন্ধুর পাড়া নিঝুম চেনা চাঁদ চলে যায় রিকশায় মুখে যা খুশি বলুক রাত্তির শুধূ চোখ থেকে চোখে দিক সায় পায়ে ঘুম যায় একা ফুটপাথ ওড়ে জোছনায় মোড়া প্লাস্টিক আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস পোষা বালিশের নিচে পথঘাট যারা সস্তায় ঘুম কিনতো তারা কবে ছেড়ে গেছে বন্দর আমি পাল্টে নিয়েছি রিংটোন তবু বারবার তোকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতিস

আলাদা আলাদা | Alada Alada | Lyrics |Iman Chakraborty

 Alada Alada by Iman Chakraborty: Song : Alada Alada Music & Lyrics : Anupam Roy Singer : Iman Chakraborty Nylon String Guitar : Raja Ch...

Popular Posts